Welcome

Sign in to access your bookings
and manage your journey

Create Account

By continuing, you agree to our
Terms & Privacy Policy

Home / Terms & Conditions

Terms And Conditions

terms and conditions

Terms of Use (ব্যবহারের শর্তাবলী)

Naqilbd (www.naqilbd.com) একটি অনলাইন টিকেট বুকিং প্ল্যাটফর্ম। আমরা নিজস্ব কোনো বাস পরিচালনা করি না। আমরা বিভিন্ন পরিবহন অপারেটরের টিকিট বিক্রয়ের সুবিধা প্রদান করে থাকি।

১. Naqilbd-এর দায়বদ্ধতা ও সীমাবদ্ধতা (Liabilities and Limitations)
www.naqilbd.com-এর দায়বদ্ধতা কেবল নিম্নোক্ত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ:
• আমাদের নেটওয়ার্কভুক্ত পরিবহন অপারেটরদের বৈধ টিকিট ইস্যু করা।
• Naqilbd-এর রিফান্ড পলিসি অনুযায়ী কোনো যাত্রা বাতিল হলে নিয়মমাফিক রিফান্ড ও সহায়তা প্রদান করা।

নিম্নলিখিত বিষয়গুলোর জন্য Naqilbd দায়ী থাকবে না:
• পরিবহন অপারেটরের গাড়ি যথাসময়ে ছেড়ে না যাওয়া বা নির্দিষ্ট সময়ে গন্তব্যে না পৌঁছানো।
• বাস অপারেটরের কর্মকর্তা বা কর্মচারীদের অসংলগ্ন বা অসৌজন্যমূলক আচরণ।
• বাস বা সিটের অবস্থা গ্রাহকের প্রত্যাশা অনুযায়ী না হওয়া।
• অনাকাঙ্ক্ষিত কারণে অপারেটর কর্তৃক ট্রিপ বাতিল, সিট পরিবর্তন বা গাড়ির ধরণ পরিবর্তন করা।
• যাত্রীর লাগেজ বা মালামাল হারিয়ে যাওয়া, চুরি হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া।

২. যাত্রা সংক্রান্ত নিয়মাবলী (Boarding & Travel Rules)
• যাত্রীদের বাস ছাড়ার অন্তত ৩০ মিনিট পূর্বে নির্ধারিত বোর্ডিং পয়েন্টে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় টিকিটটি বাতিল বলে গণ্য হতে পারে।
• বাসে ওঠার সময় যাত্রীকে অবশ্যই টিকিটের প্রিন্ট কপি (Paper Copy) সাথে রাখতে হবে। প্রিন্ট কপি না থাকার কারণে বাস অপারেটর উঠতে না দিলে বা কোনো জটিলতা তৈরি হলে তার দায়ভার সম্পূর্ণ যাত্রীর নিজের।
• অনাকাঙ্ক্ষিত বা অনিবার্য কারণে ট্রিপ বাতিল, সময় পরিবর্তন, বাস পরিবর্তন কিংবা সিট পরিবর্তন করার পূর্ণ অধিকার পরিবহন অপারেটর সংরক্ষণ করে।
• ব্যাগেজ বা মালামাল সংক্রান্ত নীতি সংশ্লিষ্ট অপারেটরের নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে। যাত্রী কোনো অবৈধ বা নিষিদ্ধ মালামাল পরিবহন করলে তার জন্য Naqilbd বা বাস অপারেটর কোনোভাবেই দায়ী থাকবে না।

৩. যোগাযোগ নীতি (Communication Policy)
• আমাদের পরিষেবা গ্রহণের মাধ্যমে গ্রাহক সম্মত হচ্ছেন যে, Naqilbd বুকিং বা রেজিস্ট্রেশনের সময় দেওয়া মোবাইল নম্বরে SMS/Alert পাঠাতে পারবে। SMS প্রাপ্তি মোবাইল ফোনের নেটওয়ার্ক ও 'On' থাকার ওপর নির্ভর করে।
• Naqilbd সার্ভিস সম্পর্কিত নোটিফিকেশন পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করবে। গ্রাহকের দেওয়া সঠিক নম্বরে মেসেজ পাঠানোর পর তা প্রাপ্ত হয়েছে বলেই ধরে নেওয়া হবে।
• SMS সার্ভিসটি গ্রাহকের সুবিধার জন্য একটি অতিরিক্ত সেবা। কারিগরি ত্রুটি বা নেটওয়ার্ক সমস্যার কারণে প্রাপ্ত তথ্যে কোনো গরমিল থাকলে গ্রাহক তাৎক্ষণিকভাবে Naqilbd-কে অবহিত করবেন।
• অসত্য তথ্য প্রদান, ভুল নম্বর দেওয়া বা অন্যের নম্বর ব্যবহারের ফলে কোনো জটিলতা, আইনি সমস্যা বা ক্ষতি হলে তার দায় গ্রাহকের এবং গ্রাহক Naqilbd-কে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।
• সেবার মান উন্নত করার উদ্দেশ্যে যাত্রাশেষে মতামত বা ফিডব্যাক নেওয়ার জন্য Naqilbd গ্রাহকের ইমেইল বা মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারে।

৪. অন্যান্য বিষয়াবলী (Miscellaneous)
• আইনি এলাকা (Jurisdiction): এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। কোনো বিরোধ বা দাবি উত্থাপিত হলে প্রথমে Naqilbd-এর সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। ৬০ দিনের মধ্যে সমাধান না হলে বিষয়টি সালিশি (Arbitration)-র মাধ্যমে সমাধান করা যেতে পারে। যেকোনো আইনি বিরোধের জন্য ঢাকা, বাংলাদেশের আদালত একক এখতিয়ারবান থাকবে।
• সার্ভিস চার্জ: ইদের সময় বা বিশেষ রক্ষণাবেক্ষণ মেয়াদে সার্ভিসের চার্জ স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হতে পারে।
• নীতিমালা পরিবর্তন: এই ব্যবহারের শর্তাবলী যেকোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন বা হালনাগাদ করা হতে পারে।

যোগাযোগ (Contact Information)
Website: www.naqilbd.com
Hotline: 09638743336